প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলে জেলা প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন তাদের ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করেছে। নছিমন, করিমন, ইজিবাইক, মহেন্দ্র ও ভটভটি বন্ধের দাবিতে গতকাল রোববার থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, গত শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নছিমন, করিমনসহ অন্যান্য ইঞ্জিনচালিত যানবাহন চলাচল বন্ধের আশ্বাস দেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়।