প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট গতকাল বুধবার সকাল থেকে প্রত্যাহার করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে শ্রমিক ইউনিয়নের বিবদমান দুই পক্ষের মধ্যে সমঝোতা বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। শ্রমিক নেতারা জানান, সোমবার রাতে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে হামলার প্রতিবাদে গত মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়। এ অবস্থায় জেলা প্রশাসক এস এম আলম ও পুলিশ সুপার আনোয়ার হোসেন খান মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসনের সভাকক্ষে দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসে সমঝোতায় পৌঁছান।