প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারে বাংলাদেশি ট্রলারচালককে মারধরের প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। টেকনাফ স্থলবন্দর ট্রলার মালিক ও শ্রমিক পরিষদের সমন্বয়ক আবদুল করিম বলেন, শ্রমিকদের মারধর ও নির্যাতন না করার আশ্বাস পেয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মিয়ানমারে বাংলাদেশি ট্রলারচালককে মারধরের প্রতিবাদে গত বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে টেকনাফ স্থলবন্দর ট্রলারমালিক ও শ্রমিক পরিষদ। টেকনাফ স্থলবন্দরের অভিবাসন কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম প্রথম আলোকে জানান, ধর্মঘট প্রত্যাহার করার পর গতকাল টেকনাফ থেকে পাঁচটি ট্রলারে করে ৩৯ জন ব্যবসায়ী মিয়ানমারে যান। মিয়ানমার থেকেও চারটি ট্রলারে করে ১২৬ জন ব্যবসায়ী টেকনাফে এসেছেন।