প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে কাল রোববার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছিল সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন ও জেলা সড়ক পরিবহন ঐক্য পরিষদ। গত বৃহস্পতিবার বিকেলে জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে ওই ধর্মঘট স্থগিত করেছেন শ্রমিক নেতারা। গতকাল শুক্রবার দুই সংগঠন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ১২ নভেম্বর পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়েছে। সিলেটের দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনাল সংস্কার, অবৈধ দোকানপাট উচ্ছেদ, সিলেটের সব সেতু থেকে অতিরিক্ত টোল আদায় বন্ধ এবং পুলিশের যত্রতত্র গাড়ি রিকুইজিশন বন্ধের দাবিতে ধর্মঘট ডেকেছিল পরিবহন সংগঠনগুলো। পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক বলেন, ১২ নভেম্বর সিলেটে অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সফর রয়েছে। বিষয়টি তাঁদের জানানোর পর দাবি বাস্তবায়নের প্রক্রিয়া দেখে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে।