ধর্মঘটে বগুড়ার ব্যবসায়ীদের মাথায় হাত
রাজশাহী ও রংপুর বিভাগে শুরু হওয়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে স্থবির হয়ে পড়েছে বগুড়া শহরের ব্যবসা-বাণিজ্য৷ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে৷ গ্রাম থেকে লোকজন শহরে আসতে পারছেন না৷ শহরে টেম্পো ও সিএনজিচালিত অটোরিকশা চলাচলও বন্ধ৷ বিপিণবিতানগুলোও প্রায় ক্রেতাশূন্য হয়ে পড়েছে৷
চলাচলে দুর্ভোগের পাশাপািশ বগুড়ার শেরপুরে স্থানীয় হাট-বাজারেও পাইকাির ক্রেতাদের উপস্থিতি কমে যাওয়ায় সবজিচািষরা বিপাকে পড়েছেন৷
গতকাল েসামবার বগুড়া শহর ঘুরে দেখা গেছে, ফুটপাতের দোকানগুলোতে ক্রেতার দেখা নেই৷ আড়তে ফল পচে নষ্ট হচ্ছে৷ হোটেল-রেস্টুরেন্টেও িভড় নেই৷ ফাস্টফুডের দোকানগুলোতে খাবার নষ্ট হচ্ছে৷ আবাসিক হোটেলগুলো প্রায় ফাঁকা৷
বৃহত্তর বগুড়া নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সহসভাপতি হাবিবুর রহমান বলেন, পরিবহন ধর্মঘটের কারণে গ্রাম থেকে লোকজন শহরে আসতে পারছেন না৷ অটোরিকশা ও টেম্পো চলাচলও বন্ধ রয়েছে৷ বিপিণবিতানগুলো ফাঁকা, ক্রেতাশূন্য৷
পুকুরপাড় নিউমার্কেটের ব্যবসায়ী ফরকানুজ্জামান বলেন, ‘আমার তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানে দুই দিন ধরে এক টাকাও বেচাকেনা হয়নি৷ অথচ দিন গেলেই পাঁচ হাজার টাকা খরচ৷ বেচাকেনা না থাকায় চরম বিপাকে পড়েছি৷’
নিউ মার্কেটের আল তৌফিক জুয়েলার্সের নাজমুল হোসেন বলেন, বোরো ধান কাটা ও মাড়াইয়ের পর গ্রামের লোকজনের হাতে টাকা এলে স্বর্ণের বাজার ভালো থাকে৷ কিন্তু ধর্মঘটের কারণে গ্রাম থেকে ক্রেতারা আসতে পারছেন না৷
শহরের সাতমাথায় ফুটপাতের গেঞ্জি বিক্রেতা ইউনুস মিয়া বলেন, ‘দুই দিন ধরে এক টাকাও বিক্রি করতে পারিনি৷ এভাবে চললে বউ-ছল নিয়ে না খেয়েই মরতে হবে৷’
স্টেশন সড়কের ফল ব্যবসায়ী আবদুস সোবহান বলেন, পরিবহন ধর্মঘটে সবচেয়ে বেিশ আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ফল ব্যবসায়ীরা৷ ব্যবসায়ীদের গুদামে লাখ লাখ টাকার আম ও লিচু পচে যাচ্ছে৷ পাইকারি ফল বিক্রির কোনো ব্যবস্থা নেই৷ খুচরা দোকানেও ক্রেতা সংকট৷ এ অবস্থা দু-এক দিন চললে ব্যবসায়ীদের পথে বসতে হবে৷
গতকাল সকালে শেরপুরের ফুলবাড়ী সবজি বাজার ও বারোদুয়ারী হাটে গিয়ে দেখা যায়, পাইকাির ক্রেতা না আসায় স্থানীয় সবজিচািষরা পণ্য নিয়ে বসে আছেন৷ অনেকেই কম মূল্যে সবজি বিক্রি করছেন৷ উপজেলার জয়নগর ও দশমাইল সবজি বাজারেও সবজিচাষিদের দুর্ভোগ চলছে৷