প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাটের বস্তা ব্যবহারে কড়াকড়ি আরোপ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে সার ব্যবসায়ীরা (ডিলার)। আজ মঙ্গলবার কোনো সার কারখানা থেকে সার সংগ্রহ না করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)। সংগঠনের চট্টগ্রাম ইউনিটের সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম খান প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
গতকাল সোমবার রাতে মুঠোফোনে মাহবুবুল আলম খান প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন স্থানে পলিথিন ব্যাগে সার পরিবহনের সময় আমাদের ওপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। সোমবারও দেশের বিভিন্ন স্থানে ডিলারদের জরিমানা করা হয়েছে। এই অবস্থায় আমরা সার না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাই মঙ্গলবার থেকে ধর্মঘট আহ্বান করা হয়েছে।’