ধর্মঘটের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুরকে জেলা ঘোষণার দাবিতে ২৭ জানুয়ারি ধর্মঘটের ডাক দিয়েছে পেশাজীবী সংগঠন। গতকাল বুধবার পেশাজীবী সংগঠনের সভায় উপজেলার সব শ্রেণি-পেশার লোকজনের উপস্থিতিতে সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিরামপুর পেশাজীবী ঐক্য পরিষদের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম বলেন, সভায় ২৭ জানুয়ারি সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবরোধ চলাকালে বিরামপুরের সব সরকারি-বেসরকারি কার্যালয়, আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান, যানবাহন এবং সড়কপথ বন্ধ থাকবে। জেলার ফুলবাড়ী, পার্বতীপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, ঘোড়াঘাট ও বিরামপুরকে নিয়ে আশির দশক থেকে বিরামপুর জেলার দাবিতে আন্দোলন চলছে।