ধর্মঘটের পর দৌলতদিয়া ঘাটে দীর্ঘ যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণাঞ্চলের ২১ জেলায় টানা দুই দিনের ধর্মঘট শেষ হওয়ার পর গতকাল মঙ্গলবার রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ধর্মঘটের পর যানবাহনের অতিরিক্ত চাপ এবং একটি ফেরি বিকল পড়ে থাকায় এই যানজটের সৃষ্টি হয়েছে।বিআইডব্লিউটিসি ও ঘাট-সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, দৌলতদিয়ায় যানজট নিরসন, দালালের মাধ্যমে পুলিশের চাঁদাবাজি ও হয়রানি বন্ধে দক্ষিণাঞ্চলসহ ঢাকা বিভাগের ২১ জেলায় পরিবহন ধর্মঘটের কারণে গত রোববার ও সোমবার এই ঘাট দিয়ে দূরপাল্লার গাড়ি পারাপার বন্ধ ছিল। সোমবার বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বৈঠকে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। বৈঠক শেষে রাজবাড়ীর পুলিশ সুপারসহ দক্ষিণাঞ্চলের পরিবহন মালিক সং০মালিকেরা দুই সারিতে বাস পারাপারের অনুরোধ জানান। কিন্তু মহাসড়কে জায়গার স্বল্পতার কারণে দুই সারির পরিবর্তে ক্রমানুসারে যান পারাপারের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী গতকাল যাত্রীবাহী বাসগুলোকে ক্রমানুসারে পার করা হচ্ছে। পাশাপাশি ধর্মঘট শেষে যানবাহনের চাপ বৃদ্ধি এবং দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে এক সপ্তাহ ধরে একটি বড় ফেরি অকেজো থাকায় ঘাটে প্রায় তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, ধর্মঘট শেষে অতিরিক্ত গাড়ি একত্রে আসায় এবং ফেরির স্বল্পতার কারণে ঘাটে যানজট দেখা দিয়েছে।