ধর্মঘটের মধ্যে ট্রাক চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাসড়কে ডাকাতি আর চাঁদাবাজির প্রতিবাদে সারা দেশে ট্রাক-কাভার্ড ভ্যান ধর্মঘটের মধ্যে রাজশাহীর কাজলা থেকে চুরি হয়ে গেছে একটি ট্রাক। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।এ বিষয়ে মতিহার থানায় একটি মামলা করেছেন ট্রাকের মালিক অশোক রায়।অশোক রায় বলেন, গত বুধবার রাতে কাজলা এলাকায় রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দেয়াল ঘেঁষে রাস্তার ওপর ট্রাকটি রাখা ছিল। রাতের কোনো একসময় টাটা- ১৬১২ মডেলের (রাজ-মেট্রো-ট-০২-০০৪৮) হলুদ রঙের ট্রাকটি কে বা কারা চুরি করে নিয়ে যায়।