প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ মঙ্গলবারের মধ্যে কুষ্টিয়ায় মহাসড়কগুলোতে অনুমোদনবহির্ভূত যান চলাচল বন্ধ না হলে কাল বুধবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে কুষ্টিয়ার পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ১৬ নভেম্বর এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া গত রোববার রাতে কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক পক্ষের কার্যালয়ে কুষ্টিয়ার পরিবহন-সংশ্লিষ্ট তিনটি সংগঠনের নেতারা আবার সভায় বসেন। সভায় আগের সিদ্ধান্ত বহাল রাখা হয়। কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক পক্ষের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম গতকাল সোমবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় ধর্মঘটের সিদ্ধান্তে তাঁরা অটল রয়েছেন।