প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে মোটর শ্রমিকদের বেতন-ভাতা না বাড়ালে আগামী বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছে মোটর শ্রমিক ইউনিয়ন। গতকাল সোমবার দুপুরে রংপুরে কেন্দ্রীয় বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম।