ধর্মদ্রোহীদের ফাঁসির দাবিতে আহলে সুন্নাত ওয়াল জমা'আতের সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাস্তিক ব্লগার ও ধর্মদ্রোহীদের ফাঁসির দাবিতে গতকাল শনিবার রামগঞ্জ জিয়া অডিটোরিয়ামে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জমা’আতের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আহলে সুন্নাত ওয়াল জমা’আতের উপজেলা সভাপতি মাওলানা মুনিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঘনিয়া দরবার শরিফের পীরজাদা মো. জুনায়েদুল হক (নকশেবন্দি, মুজাদ্দেদী)। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহাজাহান, আহলে সুন্নাত ওয়াল জমা’আতের প্রেসিডিয়াম সদস্য স উ ম আবদুস সামাদ, রামগঞ্জ পৌরসভার মেয়র বেলাল আহম্মেদ প্রমুখ। বক্তারা হজরত মুহাম্মদ (সা.)-কে যারা কটূক্তি করে, তাদের বিরুদ্ধে ফাঁসির আইন সংসদে পাস করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।