ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য সমুন্নত রাখতে রাষ্ট্রপতির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান দেশে বিদ্যমান ধর্মনিরপেক্ষতার দীর্ঘ ঐতিহ্য সমুন্নত রেখে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার দুর্গাপূজা উপলক্ষে বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের সর্বস্তরের অতিথি, ধর্মীয় গুরু, কূটনীতিক, পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। খবর বাসসের।অনুষ্ঠানে রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ এবং সচিব স্বামী অমেয় আনন্দসহ বিভিন্ন পূজা কমিটির নেতারা উপস্থিত ছিলেন। সংবর্ধনায় বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার ও নেপালের রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, বিচারপতি, পত্রিকার সম্পাদক, শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা, সিনিয়র সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, ব্যবসায়ী, শিল্পী, পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও অংশ নেন।