ধর্মনিরপেক্ষতার প্রভাব থাকলে রামুর ঘটনা ঘটত না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, ‘একুশে ফেব্রুয়ারি এলেই সর্বস্তরে বাংলা ভাষা প্রয়োগের অঙ্গীকার করি। তা হয়নি। ১৬ ডিসেম্বরে যে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয় তার প্রভাব থাকলে রামুর ঘটনা ঘটত না।’গতকাল শনিবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান এ কথা বলেন। ‘বিপ্লবীদের কথা’ ওয়েবসাইটের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় অগ্নিযুগের আট বিপ্লবী বাদল গুপ্ত, প্রভাস বল, অনিল মুখার্জি, রণেশ দাশগুপ্ত, মুহম্মদ ইসমাইল, মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়, পরিতোষ চট্টোপাধ্যায় এবং সুধাংশু দাশগুপ্তের জন্মশতবর্ষে তাঁদের জীবন ও কর্মের আখ্যান পড়ে শোনানো হয়। বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান আক্ষেপ করে বলেন, ‘ব্রিটিশবিরোধী আন্দোলন অনেক আগের কথা। কিন্তু মুক্তিযুদ্ধ তো সাম্প্রতিক সময়ের ঘটনা। সেই মুক্তিযুদ্ধের প্রভাব নেই কোথাও।’বিপ্লবের জন্য মানুষের মনে প্রভাব বিস্তার করার মতো করে কথা বলার দক্ষতা অর্জনের পরামর্শ দেন সাবেক এই উপদেষ্টা। তিনি বলেন, ‘কিছু বলার আগে নিজেদের প্রস্তুতি নিতে হবে।’আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেখ মুহাম্মদ শহীদুল্লাহ। এতে উপস্থিত ছিলেন হায়দার আকবর খান রনো, কামাল লোহানী, পঙ্কজ ভট্টাচার্য, শহিদুল ইসলাম, মনজুরুল আহসান খান, মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান, আনিসুর রহমান, নুরুর রহমান প্রমুখ। তাঁরাও আলোচনায় অংশ নেন।