ধর্মভিত্তিক তিন দলের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অসমাপ্ত বিপ্লব’ শেষ করা ও মাদ্রাসার ছাত্র কমানোর বিষয়ে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের দেওয়া বক্তব্যে উদ্বেগ প্রকাশ করেছে ধর্মভিত্তিক কয়েকটি দল ও সংগঠন।
গতকাল শনিবার পৃথক বিবৃতিতে জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ কওমি পরিষদ বলেছে, ‘অসমাপ্ত বিপ্লব’ শেষ করার সুযোগ চেয়ে জয়ের বক্তব্যে দেশের মানুষ উদ্বিগ্ন। আর মাদ্রাসা সম্পর্কে জয়ের মন্তব্যে এ দেশে ইসলামি শিক্ষা ধ্বংসের ইঙ্গিত প্রকাশ পেয়েছে।
বিবৃতিতে বলা হয়, গত শুক্রবার রাজধানীতে এক আলোচনায় সজীব ওয়াজেদ জয় ‘অসমাপ্ত বিপ্লব’ শেষ করার জন্য আবার আওয়ামী লীগকে সুযোগ দেওয়ার আহ্বান জানান। তিনি দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সরকারি পদক্ষেপের উল্লেখ করে বলেন, ‘মাদ্রাসার ছাত্র কমানোর আন্দোলন শুরু করে দিয়েছি।’
বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান দাবি করেন, সজীব ওয়াজেদ জয়ের পূর্বসূরি দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়ে রক্ষীবাহিনীর মাধ্যমে বিরোধী দলের ৪০ হাজার নেতা-কর্মীকে হত্যা করেছিলেন। তিনি প্রশ্ন তোলেন, ‘এখন জয় “অসমাপ্ত বিপ্লব” সমাপ্ত করতে গিয়ে আর কত লোককে হত্যা করবেন?