ধর্মভিত্তিক তিনটি দলের নতুন জোট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্মভিত্তিক তিনটি দলের সমন্বয়ে ‘ন্যাশনাল ইসলামিক অ্যালায়েন্স’ নামের একটি নতুন জোট আত্মপ্রকাশ করেছে।
গতকাল সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জোট আত্মপ্রকাশ করে।
দল তিনটি হচ্ছে শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিস, নুরুল ইসলাম খানের গণতান্ত্রিক ইসলামিক মুভমেন্ট ও আইনজীবী হায়দার আলীর পিপলস জাস্টিস পার্টি। খেলাফত মজলিসের আমির হাবিবুর রহমানকে জোটের আহ্বায়ক করা হয়।