ধর্মভিত্তিক দলগুলোকে রাজনীতির অধিকার দেওয়া হবে: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানে ধর্মনিরপেক্ষতা বহাল রেখেই ধর্মভিত্তিক দলগুলোকে রাজনীতি করার অধিকার দেওয়া হবে। তবে ধর্মভিত্তিক দলগুলোকে সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশের অসাম্প্রদায়িক চেতনা অনুসরণ করতে হবে। জঙ্গিবাদের সঙ্গে কোনো দলের সম্পৃক্ততা থাকলে সেই দল নিষিদ্ধ হবে।গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।কমিটির চেয়ারম্যান সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ কমিটির সদস্যদের মধ্যে সুরঞ্জিত সেনগুপ্ত, আবদুল মতিন খসরু, ফজলে রাব্বি মিয়া, রহমত আলী, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনিসুল ইসলাম মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।সংবাদ ব্রিফিংয়ে সুরঞ্জিত সেনগুপ্ত জানান, গতকাল পর্যন্ত সংবিধানের মৌলিক অধিকারের অধ্যায় নিয়ে আলোচনা হয়েছে। আগামী ২৩, ২৪ ও ২৫ মার্চ এবং এরপর ২৯, ৩০ ও ৩১ মার্চ পর্যন্ত কমিটির টানা সভা হবে। এ সময়ের মধ্যে সংবিধানের প্রয়োজনীয় সব কটি অনুচ্ছেদের ওপর প্রথম দফা আলোচনা শেষ করা হবে।সুরঞ্জিত সেন বলেন, রাজনৈতিক দলগুলোকে সংবিধান এবং গণপ্রতিনিধিত্ব আদেশের আদর্শ মেনে রাজনীতি করতে হবে। এর পরিপন্থী কোনো কাজ করা যাবে না।