ধর্মভিত্তিক দুই দলের পাঁচ নেতা জমিয়তে যোগ দিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মভিত্তিক দুটি দলের পাঁচজন নেতা গতকাল মঙ্গলবার বিএনপির নেতৃত্বাধীন ১৯-দলীয় জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে যোগ দিয়েছেন। বিকেলে জাতীয় প্রেসক্লাবে ফুল দিয়ে তাঁদের বরণ করা হয়।
এই পাঁচজন হলেন শায়খুল হাদিসের দল বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির আবদুর রব ইউসুফী, যুগ্ম মহাসচিব তফাজ্জল হক, মোহাম্মদ উল্লাহ এবং ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব জুনাইদ আল হাবীব ও সদস্য ফজলুর রহমান। তাঁরা হেফাজতে ইসলামের সঙ্গেও যুক্ত আছেন।