ধর্মভিত্তিক দুটি দলের কর্মসূচি ঘিরে উত্তেজনা
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকায় তাদের পূর্বঘোষিত মহাসমাবেশ ১৩ এপ্রিলের পরিবর্তে ২০ এপ্রিল করার ঘোষণা দিয়েছে। গতকাল সোমবার দুপুরে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব ইউনূছ আহমাদ।একই দিন একই এলাকায় কর্মসূচি রয়েছে ধর্মভিত্তিক কিছু দলের মোর্চা ইসলামি ও সমমনা ১২ দলের। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে চাপা উত্তেজনা দেখা দিয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর কমিটির সভাপতি এ টি এম হেমায়েত উদ্দিন বলেন, পুরানা পল্টন মোড়ে তাঁরা মঞ্চ বনাবেন। সমাবেশের বিস্তৃতি গড়াবে পশ্চিমে জাতীয় প্রেসক্লাব থেকে পূর্বে মতিঝিলের শাপলাচত্বর পর্যন্ত। উত্তর-দক্ষিণের সড়কেও জমায়েত হবে।আর একই দিন জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটক থেকে গণমিছিলের কর্মসূচি আছে ইসলামি ও সমমনা ১২ দলের। গত ২৩ ফেব্রুয়ারি যৌথভাবে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এর যুগ্ম মহাসচিব খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের কর্মসূচি নিয়ে একটি ষড়যন্ত্রের আশঙ্কা আঁচ করা যাচ্ছিল, এ জন্য গত শনিবার ইসলামী আন্দোলনের কয়েকজন নেতার সঙ্গে আমরা কথাও বলেছি, যাতে একই দিনে কর্মসূচি দেওয়া না হয়।’অবশ্য ইসলামী আন্দোলনের হেমায়েত উদ্দিন বলেন, ‘পুলিশ প্রশাসনের অনুরোধ এবং বাংলা নববর্ষ উদ্যাপনের কথা বিবেচনা করে আমরা কর্মসূচি পিছিয়ে দিয়েছি।