ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ। সংগঠনের নেতারা সাম্প্রদায়িক বিভিন্ন সহিংস ঘটনার জন্য জামায়াত ও শিবিরকে দায়ী করেছে।গতকাল শুক্রবার শিশু একাডেমী মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অঙ্গসংগঠন বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। বক্তারা মুন্সিগঞ্জে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করেন।সম্মেলন উদ্বোধন করে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সি আর দত্ত বলেন, সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি প্রশাসন ও সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।প্রধান অতিথির বক্তব্যে ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী বলেন, ‘ছোটবেলায় পূজার প্রসাদ ও শবে বরাতের হালুয়া-রুটি খেয়ে একসঙ্গে বড় হয়েছি। তখন তো হিন্দু-মুসলমান ব্যবধান ছিল না, তবে আজ কেন এই ব্যবধান?’