ধর্মভিত্তিক রাজনীতি বর্জনের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্মভিত্তিক রাজনীতি বর্জন, সাম্প্রদায়িকতা দূরীকরণ ও যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করাসহ নানা দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে পজিটিভ বাংলাদেশ। গতকাল মঙ্গলবার বিকেলে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ধর্মকে পুঁজি করে জামায়াতসহ বিভিন্ন দল দেশকে জঙ্গিবাদের ঘাঁটি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অবিলম্বে তাদের নিষিদ্ধ করতে হবে। বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য জামায়াত এখন পুলিশের ওপর হামলা করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। তাদের কঠোরহস্তে দমন করে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত বাস্তবায়ন করলে শহীদদের আত্মা শান্তি পাবে।