ধর্মভিত্তিক রাজনীতির ব্যাপারে সিদ্ধান্ত নেবে ইসি: আইনমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোনো দল রাজনীতি করতে পারবে কি পারবে না, তা নির্ভর করছে নির্বাচন কমিশনের (ইসি) ওপর। পঞ্চম সংশোধনী মামলার ঐতিহাসিক রায়ে সংবিধানের মূল চার নীতি পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এখন ওই রায়ের আলোকে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাতিল হবে কি না, সে ব্যাপারে কমিশন সিদ্ধান্ত নেবে।গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশে শিশু বিচার ব্যবস্থা’ শীর্ষক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী শফিক আহমেদ এসব কথা বলেন। সেভ দ্য চিলড্রেন, চিলড্রেন জাস্টিস নেটওয়ার্ক এবং শিশু সুরক্ষায় আমরা যৌথভাবে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ওই আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, দেশের আর্থসামাজিক অবস্থার ভিন্নতার কারণে শিশু অপরাধেও ভিন্নতা আছে। শিশু বিচারব্যবস্থাও সংগতিপূর্ণ করতে হবে।