ধর্মভিত্তিক ১২ দল ২০ ডিসেম্বর হরতাল ডেকেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মভিত্তিক কয়েকটি দলের জোট ইসলামি ও সমমনা ১২ দল ২০ ডিসেম্বর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। কমিউনিস্টদের কথিত ‘অপতৎপরতা’ বন্ধের দাবিতে এই হরতাল ডেকেছে তারা।গতকাল শুক্রবার ইসলামি ও সমমনা ১২ দলের সদস্যসচিব জাফরুল্লাহ খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। গতকাল জুমার পর দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সভায় ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে বামপন্থী দলগুলোর হরতাল আহ্বান করা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।জোটের বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিউনিস্টরা ইসলাম নির্মূলের চক্রান্ত করছে। কমিউনিস্টদের ১৮ ডিসেম্বরের হরতাল যদি প্রত্যাহার করা না হয়, তাহলে ২০ ডিসেম্বর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) দ্রুত যুদ্ধাপরাধের বিচার করা এবং জামায়াতে ইসলামীসহ কিছু দলের ধর্মভিত্তিক ‘সাম্প্রদায়িক রাজনীতি’ বন্ধের দাবিতে ১৮ ডিসেম্বর হরতাল ডেকেছে।