ধর্মমন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা সফল করার জন্য ২০-দলীয় জোটের অবরোধ কর্মসূচি প্রত্যাহারের অহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। গতকাল বুধবার সকালে ময়মনসিংহ শহরের শিববাড়ী সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, ৯ জানুয়ারি থেকে বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে। এই জমায়েতের সময় দেশে যেন কোনো অবরোধ কর্মসূচি না থাকে। তিনি বলেন, ‘মুসলিম বিশ্বে যেন বাংলাদেশের সম্মান ক্ষুণ্ন না হয়, সে জন্য বিএনপি ও বিরোধী জোটকে অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচি না দেওয়ার আহ্বান জানাচ্ছি।’