ধর্মসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে এ সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তি সুদৃঢ় হয়েছিল। তিনি অসাম্প্রদায়িক ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। গত শনিবার মুন্সীগঞ্জ কেন্দ্রীয় কালীমন্দিরে শ্রী কৃষ্ণনাম যজ্ঞ উপলক্ষে এক ধর্মসভায় তিনি এসব কথা বলেন। শংকর কাজল চ্যাটার্জির সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বক্তৃতা করেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, সাংসদ ইদ্রিস আলী, জেলা প্রশাসক মোশাররফ হোসেন, পুলিশ সুপার শফিকুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।