ধর্মসাগরের পানিতে ডুবে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা নগরের ঐতিহাসিক ধর্মসাগরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন রুবায়েত ইমরান (৩১) নামের এক ব্যাংক কর্মকর্তা। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। তিনি ঢাকায় ওয়ান ব্যাংকে কর্মরত ছিলেন।

কোতোয়ালি মডেল থানার ওসি আবু ছালাম মিয়া বলেন, কয়েক দিন আগে কুমিল্লায় আনসার ভিডিপির সহকারী পরিচালক পদে যোগদান করেন রুবায়েতের স্ত্রী হাসি আক্তার। সাপ্তাহিক ছুটিতে স্ত্রীর সঙ্গে কুমিল্লায় দেখা করতে আসেন তিনি। গতকাল ধর্মসাগরে গোসল করতে নামেন রুবায়েত। পানিতে ডুব দেওয়ার ১৫ মিনিট পর তাঁর দেহ অচেতন অবস্থায় ভেসে ওঠে। দ্রুত তাঁকে উদ্ধার করে কুমিল্লা নগরের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।