ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে আজ জামায়াতের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্মীয় সংখ্যালঘুদের জানমাল ও উপাসনালয়ের নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটি বাংলাদেশে বসবাসকারী ধর্মীয় সংখ্যালঘুদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আজ শনিবার সারা দেশের জেলা, উপজেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল শুক্রবার বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন। এর আগে বিভিন্ন সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় জামায়াত নিন্দা বা উদ্বেগ জানালেও কর্মসূচি ঘোষণা এই প্রথম।