ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ভাঙ্গা মঠ বইয়ের লেখক সালাম আজাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম ফারহানা ফেরদৌস এই আদেশ দেন। গতকাল রাজধানীর হাতিরপুল সেন্ট্রাল রোডের বাসিন্দা মরহুম মো. ইয়াহিয়ার ছেলে মাহমুদ হাসান মুখ্য মহানগর হাকিমের আদালতে সকালে এ মামলা করেন। আদালত বাদীর নালিশি আবেদন গ্রহণ করে দুপুরে এই আদেশ দেন। ভাঙ্গা মঠ বইটি কলকাতার বিজয় প্রকাশনী থেকে প্রকাশিত হয়। আরজিতে বলা হয়, বাদী গত ৩১ মে ভাঙ্গা মঠ বইটি নীলক্ষেত মার্কেট থেকে কেনেন। বইটি পড়ে তিনি দেখেন, এর ভেতর লেখা হয়েছে, ‘যত দিন কোনো মানুষের মধ্যে ধর্ম থাকবে, তত দিন সে প্রকৃত মানুষ হতে পারবে না। ধর্ম হচ্ছে অশিক্ষিত মানুষের সংস্কৃতি।’