ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আদালতে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্মীয় অনুভূতিতে আঘাত ও হামলার অভিযোগে গতকাল বৃহস্পতিবার খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদসহ ৩৪ জনের নামে খুলনার মুখ্য বিচারিক হাকিম ‘গ’ অঞ্চলের বিচারক শওকত আলীর আদালতে মামলা হয়েছে।আদালত দাকোপ সার্কেলের সহকারী পুলিশ সুপারকে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলেছেন বলে জানান আদালতে বাদীপক্ষের আইনজীবী বাসক কুমার।অভিযোগকারী সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল খুলনার দাকোপ উপজেলায় চৈত্র-সংক্রান্তি বা চড়ক পূজা উপলক্ষে হিন্দু দেবতা শীব ও চড়কের ছবি পোস্টারের নিচে আর প্রধান অতিথি খুলনা জেলা পরিষদের প্রশাসকের ছবি সবার ওপরে ছাপানো হয়।শেখ হারুনুর রশীদ জানান, কোনো ধর্মীয় বিষয় নিয়ে তিনি রাজনীতি করেন না। বিতর্ক এড়াতে তিনি ওই অনুষ্ঠানে যাননি।