ধর্মীয় উগ্রবাদ ও সন্ত্রাস দমনে বাংলাদেশকে কানাডার প্রশংসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় উগ্রবাদ ও সন্ত্রাস দমনে বাংলাদেশ সরকারের অবস্থান প্রশংসনীয় উল্লেখ করে আন্তসীমান্ত সন্ত্রাস দমনে বাংলাদেশকে দেওয়া সহযোগিতা ভবিষ্যতে আরও বাড়াবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোয়া পিয়েরে লাঘামে।
গতকাল মন্ত্রণালয়ের অফিসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে হাইকমিশনার এ কথা জানান। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। হাইকমিশনার বলেন, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং লিঙ্গ সমতা অর্জনে বাংলাদেশের অর্জন প্রশংসনীয়। জবাবে মন্ত্রী বলেন, কানাডা ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। বাংলাদেশ সরকার দুই দেশের মধ্যে সম্ভাবনাময় খাতে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী। বিজ্ঞপ্তি।