ধর্মীয় উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরতলির ব্রাহ্মণকান্দার ব্যানার্জিবাড়িতে আজ রোববার থেকে সপ্তাহব্যাপী সনাতন ধর্মীয় উৎসব শুরু হচ্ছে। উৎসবে থাকছে ২৪ প্রহরব্যাপী তারকব্রহ্ম নামযজ্ঞানুষ্ঠান, বিশ্বশান্তিকল্যাণে গীতাযজ্ঞ, মহানাম মহাকীর্তন, যুগল বিগ্রহের অভিষেক, গীতাপাঠ, ভাগবত পাঠ, সনাতন ধর্মসভা, ভাগবত রসামৃত, রামায়ণ গান, অষ্টকালীন লীলাকীর্তন ও আলোকচিত্র প্রদর্শনী। উৎসবের আয়োজক শ্যামল ব্যানার্জি বলেন, অন্যান্য বছরের মতো এবারও এ উৎসবে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ভক্তরা অংশ নেবেন।  ফরিদপুর অফিস