প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে আমেরিকান সেন্টারের পরিচালক লরেন লাভলেস বলেছেন, ধর্মীয় দৃষ্টিকোণ বিবেচনা করে কোনো শিক্ষার্থীকে ভিসা দেওয়া হয় না। বরং ওই আবেদনকারী শিক্ষার্থীর যোগ্যতা ও মেধার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হয়। তবে ভিসা জটিলতা এড়াতে অন্তত তিন মাস আগে আবেদন করলে শিক্ষার্থীরা উপকৃত হবেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে ‘যুক্তরাষ্ট্রে শিক্ষা’ শীর্ষক মতবিনিময় সভায় শিক্ষক-শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে লরেন এ কথা বলেন।সভায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম সাইফুল ইসলাম, সহকারী প্রক্টর ফারুক উদ্দিন, অধ্যাপক মো. ইউনূসসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।