প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামী আয়োজিত ওলামা-মাশায়েখ সম্মেলনে হুমকি দেওয়া হয়েছে, সরকার ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করতে চাইলে সারা দেশ অচল করে দেওয়া হবে।গতকাল রোববার বিকেলে মতিঝিলে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে আয়োজিত সম্মেলনে এই হুমকি দেন জামায়াতের নায়েবে আমির (সহসভাপতি) দেলাওয়ার হোসাইন সাঈদী। তিনি বলেন, ‘ধর্মভিত্তিক রাজনীতি যদি নিষিদ্ধ ঘোষণা করা হয়, আলেমরা ছোট ছোট ব্যাগ গুছিয়ে রাখবেন। সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে। কোনো অবস্থাতে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে দেওয়া হবে না।’