ধর্মীয় স্বাধীনতা বিষয়ক মার্কিন দূত ঢাকা আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন সরকারের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক দূত ডেভিড সেপারস্টেইন বাংলাদেশ সফরে আসছেন। গত শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ডেভিড সেপারস্টেইন ১১ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ও ভারত সফর করবেন। তবে কোন দেশে কত দিন থাকবেন, তা উল্লেখ করা হয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে।
সফরে ভারতের নয়াদিল্লি, বেঙ্গালুরু ও মুম্বাই এবং বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থান করবেন ডেভিড সেপারস্টেইন। তিনি দুই দেশের সরকারি কর্মকর্তা, সুশীলসমাজসহ ধর্মীয় সংখ্যালঘু ও সংখ্যাগুরু সম্প্রদায়ের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানানো হয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সারা বিশ্বের ধর্মীয় স্বাধীনতা, সংখ্যালঘুদের ওপর হামলার বিষয় নজরে রাখা হয়। প্রতিবছরই বিশ্বের দেশগুলোতে ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব প্রতিবেদন দেয়।