ধর্মের দোহাই দিয়ে কেউ যাতে নাশকতা সৃষ্টির সুযোগ না পায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শেখ হাসিনার সরকারই দেশে যুদ্ধাপরাধীর বিচার শুরু করেছে এবং শেষ করবে। ধর্মের দোহাই দিয়ে কেউ যাতে নাশকতা সৃষ্টির সুযোগ না পায়, সে জন্য সব শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।’ঢাকার নবাবগঞ্জ পাইলট উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে গতকাল শনিবার দুপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির বার্ষিক সভা ও মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান এসব কথা বলেন। বিদ্যালয়ের অধ্যক্ষ সাইদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রতিমন্ত্রী বলেন, ‘মানুষ গড়ার কারিগর শিক্ষকদের সমাজ বিনির্মাণে প্রগতিশীল চিন্তায় এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার শিক্ষকদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়েছে। সমাজের আমূল পরিবর্তনে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’প্রতিমন্ত্রী এ সময় অবসরপ্রাপ্ত ১৩ জন শিক্ষকের মধ্যে সমিতির পক্ষ থেকে এক লাখ ২০ হাজার টাকার চেক তুলে দেন। এ ছাড়া জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ক্রেস্ট ও মেধা বৃত্তির অর্থ প্রদান করা হয়।এর আগে প্রতিমন্ত্রী কৈলাইল ইউনিয়নের দৌলতপুর কবি নজরুল উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেলেং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনের অনুষ্ঠানে অংশ নেন।