ধর্ষক বাড়িতে থাকলে আজ বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার কাঠীরা গ্রামের এক তরুণী (১৯) ধর্ষিত হওয়ার পর স্ত্রীর মর্যাদার দাবিতে ধর্ষকের বাড়িতে চার দিন ধরে অনশন করেন। সালিসের সিদ্ধান্ত অনুযায়ী ধর্ষক বাড়িতে উপস্থিত থাকলে আজ শুক্রবার তাঁদের বিয়ে হওয়ার কথা রয়েছে।তরুণী বলেন, ‘মোর সবই তো শেষ অইয়া গেছে, তার পরও মুই মরতে চাই না, মুই বাঁচতে চাই। মোর যে ক্ষ্যাতি অওয়ার অইছে, মামলা কইরা মোর ইজ্জত ফিইরা পামু না। মোরে স্ত্রী কইয়া সমাজে পরিচয় দেউক, হ্যালে কলঙ্ক ভুইলা বাঁইচা থাহার চেষ্টা করমু। যদি মোরে অ্যাইডাও না দেয়, হ্যালে মুই আত্মহত্যা করমু।’স্থানীয় লোকজন, পুলিশ ও তরুণী সূত্রে জানা গেছে, কাঠীরা গ্রামের নিমাই চন্দ্র ঢাকীর বখাটে ছেলে সুমন চন্দ্র ঢাকী (২৫) নানাভাবে ওই তরুণীকে উত্ত্যক্ত করে আসছিলেন। তরুণীর পরিবারের পক্ষ থেকে একাধিকবার তাঁর বাবার কাছে এ বিষয়ে বিচার দেওয়া হয়। এতে বখাটে সুমন আরও ক্ষিপ্ত হয়ে ওই তরুণীকে দেখে নেওয়ার হুমকি দেন। ৮ সেপ্টেম্বর রাতে ওই তরুণী পাশের মন্দিরে নামকীর্তন শুনে তাঁর সহোদরের সঙ্গে বাড়ি ফিরছিলেন। সুমন চার-পাঁচজন সহযোগী নিয়ে তাদের পথ আটকে দাঁড়ান। তাঁরা তরুণীর ভাইকে অস্ত্র দেখিয়ে মুখে টেপ লাগিয়ে বেঁধে রাখেন এবং তরুণীকে অন্যত্র নিয়ে ধর্ষণ করেন সুমন। তরুণীর চি ৎ কারে স্থানীয় লোকজন এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যান। এলাকাবাসী ওই দুজনকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। ওই রাতেই তরুণীর বাবা বিষয়টি গ্রাম্য মাতবরদের জানান।মাতবর দীনেশ বিশ্বাস ও্রচিণ্ময় পাণ্ডে জানান, ধর্ষকের বাবা নিমাই ঢাকীকে ডেকে বিষয়টি জানানোর পর তিনি কোনো পদক্ষেপ না নিয়ে বরং সুমনকে দিয়ে ধর্ষিতার পরিবারকে এলাকা ত্যাগের হুমকি দেন। এর পর থেকে মেয়েটি চার দিন ধরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে ধর্ষকের বাড়িতে অনশন করেন।এ নিয়ে ১২ সেপ্টেম্বর বিকেলে ধর্ষক সুমন ঢাকীর বাড়িতে সালিস বসে। গ্রামের হিন্দু সম্প্রদায়ের নেতা দ্বিজেন বিশ্বাসের সভাপতিত্বে সালিসে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য রামকৃষ্ণ সুতা, গ্রাম্য মাতবর হরিপদ ঢাকী, চিণ্ময় পাণ্ডে, বিপ্লব হালদার, পিন্টু অধিকারী, আবদুল হক সরদার, সঞ্জয় মধু প্রমুখ। ধর্ষকের অনুপস্থিতিতে সালিসে ১৬ সেপ্টেম্বর (আজ শুক্রবার) সন্ধ্যার লগনে বিয়ের দিনক্ষণ ধার্য হয়। ওই দিন পর্যন্ত তরুণীকে স্থানীয় ইউপি সদস্য রামকৃষ্ণের হেফাজতে দেওয়া হয়েছে।সালিসের প্রধান দ্বিজেন বিশ্বাস বলেন, বিয়ের দিন সুমন উপস্থিত না হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।অভিযুক্ত সুমন চন্দ্র ঢাকীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর পরিবারের পক্ষ থেকে বলা হয়, সুমনের মুঠোফোন বন্ধ রয়েছে এবং তাঁর অবস্থান তাঁদের জানা নেই।নিমাই চন্দ্র ঢাকী বলেন, সুমন ফিরে না এলে কী করার আছে?আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার নন্দী বলেন, ‘এ ব্যাপারে আমার কাছে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’