ধর্ষককে ছেড়ে দেওয়ায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ভূঁইয়া ও এক সদস্যসহ পাঁচজনকে পুলিশ গত বুধবার রাতে গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, সালিসের নামে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে ছেড়ে দিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মামলা করার কাজে বাধা দিয়েছেন।জানা যায়, উপজেলার চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামের ছুরু মিয়ার ছেলে জিয়া রহমান (২০) বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। গত সোমবার রাতে জিয়া রহমান ওই কিশোরীর ঘরে গেলে পরিবারের লোকজন তাঁকে আটক করেন। তাৎক্ষণিকভাবে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ কয়েকজন সালিসের মাধ্যমে বিয়ে পড়ানোর মধ্য দিয়ে বিষয়টির নিষ্পত্তির কথা বলে জিয়াকে তাঁদের জিম্মায় নেন এবং ছেড়ে দেন।এ ঘটনায় বুধবার কিশোরীর ভাই বাদী হয়ে জিয়া রহমান, তাঁর বাবা ও ভাই দুলাল মিয়াকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। ওই রাতেই পুলিশ ফয়েজ উদ্দিন ভূঁইয়া, ইউপি সদস্য গেদু মিয়া, সাবেক ইউপি সদস্য শিশু মিয়া, বাবু মিয়া ও এজাহারভুক্ত আসামি দুলাল মিয়াকে গ্রেপ্তার করে।নাসিরনগর থানার ওসি আবদুল কাদের বলেন, ‘চেয়ারম্যানসহ অন্য চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মামলার আসামি হিসেবে দেখিয়ে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’