ধর্ষককে ধরতে পুরস্কার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চান্দিনা উপজেলায় গত বৃহস্পতিবার দুপুরে সোহেল রানা (২০) নামের এক বখাটে দুই বোনকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ধর্ষণের শিকার আট বছরের মেয়েটি প্রতিবন্ধী। ছয় বছরের শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। বর্তমানে দুজনই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল শুক্রবার চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় সোহেলকে ধরিয়ে দিতে জেলা ও পুলিশ প্রশাসন পাঁচ হাজার টাকা করে পুরস্কার ঘোষণা করে। গ্রামবাসীও ৪৮ ঘণ্টার মধ্যে সোহেলকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। ইউএনও শেখ ছালেহ আহাম্মদ বলেন, ‘ঘটনা জানার পর গতকাল সন্ধ্যায় ওসি হুমায়ুন কবীরকে নিয়ে আমি ঘটনাস্থলে যাই। এ ঘটনায় মামলা করা হবে।’