গাজীপুরের টঙ্গীতে সাড়ে চার ও সাড়ে পাঁচ বছরের দুই শিশু ধর্ষণের শিকার হয়েছে৷ সাড়ে চার বছরের শিশুটিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
সাড়ে পাঁচ বছরের শিশুটিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ সালিস বৈঠকে ওই শিশুটির ধর্ষণকারীকে ১০ হাজার টাকা জরিমানা ও ২৫টি বেত্রাঘাত করে মাতবরেরা ঘটনার মীমাংসা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷
শিশু দুটির পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, টঙ্গীর সাতাইশ চৌরাস্তা মার্কেটের ব্যবসায়ী বুলবুলের দোকানের কর্মচারী দ্বীন ইসলাম গত শনিবার বেলা ১১টায় সাড়ে চার বছরের শিশুটিকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে দোকানে নিয়ে ধর্ষণ করেন৷
শুক্রবার টঙ্গীর গুশুলিয়া এলাকার বাসিন্দা জমির আলী (২৫) তাঁর নিজ বাড়ির ভাড়াটের সাড়ে পাঁচ বছরের মেয়েকে ধর্ষণ করেন৷ ঘটনার দিন স্থানীয় মাতবরেরা সালিস বৈঠকে মোহাম্মদ আলীকে ১০ হাজার টাকা জরিমানা ও ২৫টি বেত্রাঘাত করেন৷ জরিমানার ১০ হাজার টাকার মধ্যে পাঁচ হাজার টাকা শিশুটির পরিবারকে দেওয়া হয়েছে এবং বাকি পাঁচ হাজার টাকা জুনের ১৬ তারিেখ দেওয়া হবে বলে শিশুর বাবা জানান৷ শিশুটির বাবা আরও জানান, সালিস বৈঠকে তাঁর মেয়ে ছাড়াও গত এক বছরে আরও দুই শিশুকে ধর্ষণ করার কথা স্বীকার করেন মোহাম্মদ আলী৷
টঙ্গী মডেল থানার এসআই সাজেদা লতা একটি ধর্ষণের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটির চিকিৎসা চলছে৷ অন্য ঘটনাটি তাঁর জানা নেই৷