ধর্ষকদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। প্রতিবন্ধীদের সংগঠন চিটাগাং সোসাইটি ফর দ্য ডিজঅ্যাবল্ডের (সিএসডি) সদস্যরা এ কর্মসূচি পালন করেন। পরে ধর্ষকের শাস্তি ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবিতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ২০ থেকে ২৫ জন প্রতিবন্ধী গতকাল বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। এ সময় তাঁদের হাতে ব্যানার ও ফেস্টুন ছিল। পরে এক নারীসহ তিন প্রতিবন্ধী ভারপ্রাপ্ত পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দেন।