ধর্ষকদের শাস্তির দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবু বরকে বেঁধে পোশাককর্মীকে ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে ‘পূর্ব নাসিরাবাদ সচেতন ছাত্র পরিষদ’ নামে একটি সংগঠন।
গতকাল রোববার দুপুরে নগরের ওমরগনি এম ই এস কলেজের সামনে এ কর্মসূচি পালন করা হয়। গত ১৭ মে ষোলশহর এলাকার পলিটেকনিক কলেজ ছাত্রাবাসের মাঠে ওই তরুণীকে ধর্ষণ করে দুর্বৃত্তরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণের পর ওই তরুণীকে এখন অপরাধীরা ঘর থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। তরুণীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। অথচ প্রশাসন পরিবারটির পাশে দাঁড়াচ্ছে না।
মানববন্ধনে বক্তব্য দেন পূর্ব মো. ওমর ফারুক, রাহুল দাশ প্রমুখ।