টাঙ্গাইলের মধুপুরে নবম শ্রেণীর এক ছাত্রীকে গণধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সোমবার মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। পরে একই দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়। জেলা শহরের নিরালা মোড় এলাকায় গতকাল দুপুরে মানববন্ধন করা হয়। ব্র্যাক, সুপ্র, সরণিসহ বিভিন্ন বেসরকারি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। পরে তাঁরা মৌন মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে একটি সঞ্চারকলিপি দেন।একই দাবিতে নিজেরা করি, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, ভূমিহীন সমিতি ও মধুপুরের গালা ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ মিছিল বের করেন। পরে তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সঞ্চারকলিপি দেন।জেলা প্রশাসকের পক্ষে উভয় সঞ্চারকলিপি গ্রহণ করেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুব আলম। গত ৬ ডিসেম্বর ওই ছাত্রীকে মধুপুরের বোকারবাইদ গ্রামের একটি বাড়িতে নিয়ে তিন দিন আটকে রেখে ধর্ষণ করা হয়। পরে তাকে স্থানীয় রেলপথের পাশে ফেলে রাখা হয়।