ধর্ষকের গ্রেপ্তার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী উপজেলায় ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ধর্ষককে গ্রেপ্তার ও তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শুক্রবার মানববন্ধন করেছে এলাকাবাসী ও ওই শিশুর সহপাঠীরা। এ সময় তারা অবিলম্বে ধর্ষককে গ্রেপ্তারের দাবি জানায়। বেলা ১১টায় ছোট বগি বাজারে মানববন্ধন চলাকালে সমাবেশে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আ. সালাম তালুকদারের সভাপতিত্বে বক্তব্য দেন ছোটবগী ইউপি চেয়ারম্যান তৌফিকুজ্জামান, পঁচাকোড়ালিয়া ইউপি চেয়ারম্যান নজির হোসেন পাটোয়ারি, শিক্ষক জাকির হোসেন, তালতলী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ. রাজ্জাক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর খোকন হাওলাদার প্রমুখ। বুধবার শিশুটি ধর্ষণের শিকার হয়।