ধর্ষকের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ধর্ষণের দায়ে মোক্তার হোসেন নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত৷ একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে৷ গতকাল বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন৷
অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি মধু মিয়াকে খালাস দেওয়া হয়েছে৷ সাজাপ্রাপ্ত আসামি মোক্তার হোসেন বাঁশখালী গন্ডামারা ২ নম্বর ওয়ার্ডের গুঁড়া মিয়ার ছেলে৷