ধর্ষণ ও হত্যার দায়ে দুই ব্যক্তির যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে ধর্ষণ ও হত্যার দায়ে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে ট্রাইব্যুনাল ওই দুই ব্যক্তিকে এক লাখ টাকা করে জরিমানা করেন। গতকাল সোমবার ট্রাইব্যুনালের বিচারক হাছিনা রৌশন জাহান এ আদেশ দেন।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন শিবালয় উপজেলার নয়াকান্দি গ্রামের পরান হালদার ও সুমন শেখ। রায় ঘোষণার সময় পরান হালদার আদালতে উপস্থিত ছিলেন। এ ছাড়া অন্য তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।