ধর্ষণ ও হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং নির্যাতক ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্রছাত্রী’র ব্যানারে তাঁরা এ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ধর্ষকদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান। তাঁরা অভিযোগ করেন, দেশে ধষর্ণ মামলার আইন থাকলেও তার কোনো প্রয়োগ নেই। ধর্ষণের মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে ছয় মাসের মধ্যে হওয়ার কথা থাকলেও ছয় বছরেও মামলার বিচারকাজ শেষ হয় না। এ দীর্ঘসূত্রতা এবং নানা রকম হয়রানির কারণে অনেকেই মামলা করতে নিরুৎসাহিত হন।