ধর্ষণ নয়, প্রতিবন্ধী কিশোরী শিকার শ্লীলতাহানির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ নয়, শ্লীলতাহানির শিকার হয়েছে জানিয়ে গতকাল বৃহস্পতিবার প্রতিবেদন জমা দিয়েছেন কুমিল্লার বাঙ্গরা থানার ওসি।
হলফনামা আকারে ওই প্রতিবেদনটি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়েও দেওয়া হয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু বলেন, প্রতিবেদনটি হাতে এসেছে, রোববার আদালতে উপস্থাপন করা হবে। পাঁচ আসামির মধ্যে চারজনকে ৯ জানুয়ারি গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর জবানবন্দি ও অন্যদের বক্তব্যে এসেছে, কিশোরীকে ধর্ষণ নয়, শ্লীলতাহানি করা হয়।
‘কুমিল্লার বাঙ্গরা: বোনকে ধর্ষণ, ভাইকে কোপ, থানায় সালিস’ শিরোনামে ৭ জানুয়ারি একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। বিষয়টি আদালতের নজরে আনা হলে ৯ জানুয়ারি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেন।