প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গত শনিবার রাতে মেয়েটির মা বাদী হয়ে বেতমোর রাজপাড়া ইউনিয়নের এক তরুণকে (২২) আসামি করে মামলাটি করেন। পুলিশ ও মেয়েটির পারিবারিক সূত্রে জানা গেছে, মেয়েটি স্বামী পরিত্যক্তা। উপজেলার বেতমোর রাজাপাড়া গ্রামের ওই তরুণের সঙ্গে মেয়েটির দেড় বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। গত শুক্রবার রাতে মেয়েটির বাবা ও মা বাড়িতে ছিলেন না। এ সুযোগে ওই তরুণ মেয়েটির বাড়িতে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে ধর্ষণ করেন। পরে মেয়েটি তাঁকে বিয়ের কথা বললে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান।