ধর্ষণ মামলা তুলে না নেওয়ায় বাদীপক্ষকে মারধরের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে মামলা প্রত্যাহার না করায় বাদীপক্ষের পরিবারের ছয়জনকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। গতকাল রোববার ফুলপুর উপজেলার ভাইটকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।বাদীপক্ষ জানায়, ধর্ষণের অভিযোগে গত ১৪ জানুয়ারি মেয়ের বাবা ফুলপুর থানায় মামলা করেন। মামলায় চিলাগাই গ্রামের মোজাম্মেল হককে (৩৩) আসামি করা হয়। তাঁরা অভিযোগ করেন, মামলার পর থেকেই আসামিপক্ষ মামলা তুলে নিতে চাপ দিতে থাকে। মোজাম্মেলের বাবা ফুরকান আলী গতকালও বাদীর বাড়িতে গিয়ে মামলা প্রত্যাহারের জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় ওই হামলা চালানো হয়। ফুলপুর থানার উপপরিদর্শক (এসআই) আ. সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।