ধর্ষণ মামলা তুলে নিতে হুমকির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে অপহরণের পর শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের ঘটনায় করা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন প্রধান আসামি। গতকাল সোমবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সমেঞ্চলনে এ অভিযোগ করেন তরুণী ও তাঁর পরিবার।
সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্যে তরুণী বলেন, গত বছরের ১২ জুন মানিকগঞ্জ পৌর এলাকার বান্দুটিয়া গ্রামের শামছুল হক (৩৫) কৌশলে তাঁকে অপহরণ করেন। পরে ঢাকার ধামরাই উপজেলার কান্দিকুল এলাকার একটি বাড়িতে আটকে রেখে ধর্ষণ করেন। প্রায় দেড় মাস তাঁর ওপর পাশবিক নির্যাতন করা হয়। বিষয়টি এলাকায় ফাঁস হলে শামছুল সেখান থেকে তাঁকে শিবালয় উপজেলার জাফরগঞ্জে এক বাড়িতে নিয়ে যান। সেখানে আরও ১৫ দিন তাঁকে ধর্ষণ করা হয়। ওই বছরের ৫ আগস্ট বিকেলে শামছুল বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে মানিকগঞ্জ আদালত প্রাঙ্গণে ফেলে রেখে কৌশলে পালিয়ে যান।
এ ব্যাপারে জানতে চাইলে শামছুল হক বলেন, ‘এসব অভিযোগ সত্য নয়। আমাকে ফাঁসাতে মামলা করা হয়েছে। হুমকিও দেওয়া হয়নি।’ এরপর তিনি মুঠোফোনের সংযোগ কেটে দেন।